মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাত্তন স্বামীর বিরুদ্ধে মারপিট ও ধর্ষণ চেষ্টার অভিযোগ, হাসপাতালে স্কুল শিক্ষিকা

যশোরের বাঘারপাড়ার ধলগা রাস্তা থেকে এক স্কুল শিক্ষিকাকে নড়াইলে অপহরণ করে মারপিট, সোনার গহনা ছিনিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রাত্তন স্বামীর বিরুদ্ধে। অসুস্থ্য অবস্থায় রোববার মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিক্ষিকাকে। চিকিৎসাধীন অবস্থায় এসব তথ্য জানানোর পাশাপাশি থানায়ও অভিযোগ দিয়েছেন তিনি।
রুপদিয়া এলাকার বাসিন্দা ওই শিক্ষিকা জানান, তিনি বাঘারপাড়া খুলশীর এক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত। রোববার দুপুরে স্কুল থেকে ফিরছিলেন। এমন সময় ৫ মাস আগে ডিভোর্স দেয়া স্বামী বাঘারপাড়ার জামদিয়া গ্রামের ফিরাজুল ও তার বোনের স্বামী বাঘারপাড়ার দশপাখিয়া গ্রামের বায়েজিদ হোসেন তাকে পেয়ে মারপিট করে। এরপর একটি মাইক্রোতে তুলে অপহরণ করে পুলুমে আরেক বোন হোসনেআরার বাড়িতে নিয়ে যায় । সেখানেও তাকে বেধড়ক মারপিট করে। কাছে থাকা ২০ হাজার টাকা ও সোনার গহনা ছিনিয়ে নেয়। এক পর্যায় ফিরাজুল তাকে ধর্ষণ চেষ্টা করে। ব্যর্থ হয়ে আরও ক্ষিপ্ত হয়ে উঠে । এক পর্যায় তার স্বজনদের খবর দিলে তার ভাই যেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান এ বিষয়ে তিনি বাঘারপাড়া থানায় অভিযোগ দিয়েছেন।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

1

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

2

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

3

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

4

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

5

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

6

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

7

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

8

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

9

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

10

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

11

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

12

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

13

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

14

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

15

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

16

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

17

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

18

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

19

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

20