জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সাফল্য

মোঃ কারিবুল ইসলাম 

আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, সদরপুর সিদ্দিকীয়া মাদ্রাসা, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়, আকলম হোসেন দাখিল মাদ্রাসা, কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসা, খুলনা নিউজ প্রিন্ট স্কুল অ্যান্ড কলেজ, ফজর আলী স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে একের পর এক পদক জিতে নেয়।

ব্যক্তিগত ইভেন্টে পদক অর্জনকারীরা:

১. মো. সাকিবুল হাসান সাজিম, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় —
 ১০০ মিটার ও ২০০ মিটার মুক্ত সাতারে স্বর্ণপদক।

২. মো. শরিয়ত ইসলাম বিপুল, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় —
 ১০০ মিটার চিত সাতারে রৌপ্য পদক,
 ১০০ মিটার প্রজাপতি সাতারে রৌপ্য পদক,
২০০ মিটার মুক্ত সাতারে ব্রোঞ্জ পদক।
 তিনি ব্যক্তিগতভাবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

৩. মোছা. রুম্পা খাতুন, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা —
 ব্যক্তিগতভাবে রানারআপ

৪. সাদিয়া খাতুন —
 ১০০ মিটার মুক্ত সাতারে স্বর্ণপদক,
 ১০০ মিটার চিত সাতারে ব্রোঞ্জ পদক।

৫. নিঝুম খাতুন, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় —
 ১০০ মিটার মুক্ত সাতারে রৌপ্য পদক।

৬. রিয়া আক্তার, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় —
 ৫০ মিটার বুক সাতারে রৌপ্য পদক,
 দলীয় রিলে সাতারে স্বর্ণপদক।

৭. শাওন শেখ, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় —
 ১০০ মিটার বুক সাতারে রৌপ্য পদক।

৮. তহমিনা খাতুন, আকলম হোসেন দাখিল মাদ্রাসা —
 ৫০ মিটার বুক সাতারে রৌপ্য পদক,
 ১০০ মিটার মুক্ত সাতারে ব্রোঞ্জ পদক,
ব্যক্তিগতভাবে রানারআপ

দলীয় ইভেন্টে সাফল্য:

  • বড় বালক বিভাগে ৪০০ মিটার মিডলে রিলে সাতারে স্বর্ণপদক।
  • মেয়েদের বিভাগে ৪০০ মিটার মিডলে রিলে সাতারে রৌপ্য পদক।
  • মধ্যম বিভাগে বালিকা গ্রুপে রৌপ্য পদক অর্জন।

সব মিলিয়ে, গোলাপ অঞ্চল জাতীয় পর্যায়ে সাতারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যা কুষ্টিয়া জেলার জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন।

অভিনন্দন ও কৃতজ্ঞতা:

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি প্রশিক্ষক, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও অনুপ্রেরণায় এই সাফল্য সম্ভব হয়েছে। স্থানীয় শিক্ষা প্রশাসন এবং ক্রীড়া সংগঠকরা এই ঐতিহাসিক অর্জনের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

1

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

2

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

3

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

4

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

5

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

6

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

7

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

8

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

9

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

10

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

11

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

12

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

13

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

14

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

15

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

16

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

17

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

18

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

19

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

20