জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দণ্ডিত

মো কামাল হোসেন 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষি ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টামটা উত্তর ইউনিয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন এবং শাহরাস্তি পৌর এলাকার নোয়াগাঁও ওয়াকওয়ের উত্তর পাশে কৃষিজমি থেকে অবৈধভাবে

 মাটি কাটার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের একটি টিম একাধিক স্থানে রাতভর তল্লাশি চালায়।
অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবহৃত একটি বেকুর ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাটি ব্যবসায়ী বিল্লাল (৪৬) ও মো. আরিফ হোসেন (৪২)-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দোষী প্রমাণিত হওয়ায় তাদের মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সংশ্লিষ্ট জমির মালিক পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে ভবিষ্যতে আর কোনো ধরনের অবৈধ মাটি ব্যবসার সঙ্গে যুক্ত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পাশাপাশি উপজেলা আনসার সদস্যরাও অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা করা সরকারের অগ্রাধিকারমূলক কাজ। অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবেশ ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকলে কৃষিজমি ধ্বংসের মতো অনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

1

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

2

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

3

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

4

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

5

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

6

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

7

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

8

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

9

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

10

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

11

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

12

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

13

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

14

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

15

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

16

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

17

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

18

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

19

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

20