জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 সানজিদুল হক 

ভেজাল সার সিন্ডিকেট দমনে কৃষি বিভাগকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সাতক্ষীরায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা। নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়নে ইউপি সদস্য মাজেদ গাজী অবৈধভাবে ২৬টিরও বেশি ভেজাল ও নকল সারের গোডাউন গড়ে তুলেছেন। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বিএডিসি ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে। এসব অনিয়মের তথ্য অনুসন্ধান করতে গেলে যমুনা টিভির সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জেলায় শুধু ভেজাল সার সরবরাহই নয়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। এ অনিয়মের সঙ্গে কৃষি বিভাগের একটি অংশ জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তারা। গত ১৫ জানুয়ারি হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ইউপি সদস্য মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে জেলার সব সাংবাদিককে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

1

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

2

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

3

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

4

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

5

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

6

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

7

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

8

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

9

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

10

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

11

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

12

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

13

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

14

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

15

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

16

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

18

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

19

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

20