Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান

 দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” শীর্ষক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে পার্বতীপুর উপজেলা মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ শামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ডাক্তার হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান জি সি সুন্দরপীর  সাধারণ রিসোর্স সেন্টার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাদ্দাম হোসেন। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সাধারণ রিসোর্স সেন্টারের জিসি, শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত জিসিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান (দক্ষিণমর নাই সাধারণ রিসোর্স সেন্টার) ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন (আমবাড়ি সাধারণ রিসোর্স সেন্টার)।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাদ্দাম হোসেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি হ্যাঁ ভোট ও না ভোটের গুরুত্ব তুলে ধরে ইমাম এবং শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ বিবেচনায় যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটাধিকার একটি মৌলিক অধিকার। ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানের শেষ পর্বে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের মাঝে নতুন পাঠ্যবই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশু ও সাধারণ মানুষের মাঝে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

1

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

2

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

3

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

4

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

5

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

6

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

7

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

8

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

9

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

10

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

11

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

12

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

13

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

14

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

15

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

16

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

17

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

18

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

19

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

20