জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 এস এম মামুন 


আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মণিরামপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মণিরামপুর  উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ ও সুধীজন।
সভায় দিবস দুটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এসব জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে দিবস দুটির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

1

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

2

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

3

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

4

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

5

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

6

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

7

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

8

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

9

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

10

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

11

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

12

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

13

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

14

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

16

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

17

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

18

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

19

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

20