জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস


 জয়নাল আবেদিন লিটন 
 


দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ এবং মুক্তিকামী মানুষের অসীম সাহসিকতার মধ্য দিয়ে আজকের এই দিনে (১১ ডিসেম্বর) দিনাজপুরের হিলি অঞ্চল হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। এই দিনটি ৭ নম্বর সেক্টরের আওতাধীন হিলিবাসীর জন্য বিজয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করে।
মুক্তিযুদ্ধ চলাকালে হিলির মুহাড়াপাড়া এলাকায় সংঘটিত হয়েছিল এক বড় ধরনের সম্মুখযুদ্ধ। এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন সম্মিলিতভাবে অসীম সাহসিকতায় হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। অন্যদিকে, হানাদার বাহিনীও মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে।

মুক্তিযোদ্ধা সামসুল আলম সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করে বলেন,
"হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্র ও মুক্তিবাহিনীর সঙ্গে পাক সেনাদের প্রচণ্ড সম্মুখ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন ৭নং সেক্টরের আনোয়ারসহ ৩৪৫ জন মুক্তিসেনা। আহত হয়েছিলেন প্রায় ১৪শ’ জন।"
অসংখ্য মুক্তিসেনার আত্মত্যাগ ও রক্তে ভেজা এই যুদ্ধের পর প্রবল প্রতিরোধের মুখে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছিল পাক হানাদার বাহিনী। সেইসঙ্গে গা ঢাকা দিয়েছিল স্থানীয় রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সদস্যরা।

 আনন্দের উল্লাসে হিলিতে ওড়ে বিজয়ের নিশান
দীর্ঘদিনের বন্দী দশা ও ভয়াবহতা পেরিয়ে ১১ ডিসেম্বর হিলি শত্রুমুক্ত হওয়ার পর 

এলাকাবাসী বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে। আজকের এই দিনে আনন্দ উল্লাসে মুক্তিকামী মানুষ লাল সবুজের পতাকা উড়িয়ে বিজয়ের আনন্দ উদযাপন করেছিল। হিলির এই বিজয় শুধুমাত্র একটি অঞ্চলের স্বাধীনতা নয়, এটি ছিল বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষার এক জ্বলন্ত প্রমাণ।

প্রতি বছর এই দিনটি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে হিলিবাসী।মিত্র ও মুক্তিবাহিনী

সহ সব শহীদদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমর’।
আজ বৃহস্পতিবার (১১ডিসেম্বর) স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল হিলি মুক্ত দিবস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

1

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

2

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

3

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

4

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

5

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

6

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

7

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

8

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

9

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

10

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

11

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

12

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

13

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

14

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

15

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

16

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

17

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

18

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

19

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

20