জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

মনিরুজ্জামান মনির

মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগর উপজেলার আদমপুর (মিঠিপুর) এলাকার সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গা এলাকার মিজানুর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি দোকানি মোঃ ইমরান মিয়া তার পিতাকে নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় একটি নেভি-ব্লু রঙের প্রাইভেট কার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গাড়ি থেকে নেমে ৩–৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে ইমরান ও তার পিতাকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর রাজনগর থানায় মামলা করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

গত ২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে থেকে তুহিন আহমেদকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে একই রাতে সালমান আহমদকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে তার ব্যবহৃত একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টায় সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে প্রাইভেট কার চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীবাউর গ্রাম থেকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, অল্প সময়ের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই চক্রের বাকি সদস্য ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

1

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

2

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

3

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

4

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

5

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

6

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

7

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

8

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

9

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

10

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

11

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

12

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

13

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

14

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

15

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

16

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

17

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

19

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

20