Shanto Mollick
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

মো: বিদ্যুৎ হোসেন 

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে আন্তঃজেলা ও পেশাদার বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে সমন্বিত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নওগাঁসহ আশপাশের কয়েকটি জেলায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বৈদ্যুতিক মিটার খুলে চুরি করত বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামলে প্রথমে দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একাধিক চোরাই বৈদ্যুতিক মিটার, মিটার খোলার বিশেষ যন্ত্রপাতি, বিভিন্ন কাটার টুলসসহ প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। চক্রটি সংগঠিতভাবে মিটার খুলে নিয়ে তা বিভিন্ন স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নওগাঁ ডিবির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং ডিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

1

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

2

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

3

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

4

হাবিবুর রহমান সুমন

5

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

6

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

7

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

8

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

9

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

10

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

11

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

12

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

13

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচ

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

15

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

16

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

17

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

18

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

19

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

20