মাইনুল ইসলাম হিমেল
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ডিভিশন বাতিল

ঘুষ দিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা এবং কারাবিধি ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) আ স ম ফিরোজের ‘ডিভিশন’ বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে তিনি চোর-ডাকাত ও মাদক মামলার আসামিদের সঙ্গে সাধারণ সেলে রয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আ স ম ফিরোজ সম্প্রতি গরমের অজুহাতে এয়ারকন্ডিশনার (এসি) ব্যবহারের অনুমতি চান এবং বাসা থেকে খাবার আনার বিশেষ সুবিধা দাবি করেন। অভিযোগ রয়েছে, এসব সুবিধা আদায়ের জন্য তিনি ঘুষ দেওয়ারও চেষ্টা করেন। বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসলে সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তার ডিভিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার জানান, “আ স ম ফিরোজ কারাবিধি লঙ্ঘন করেছেন। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে কিছুদিন আগে তার ডিভিশন বাতিল করা হয়েছে।”

আওয়ামী লীগের নাম কখনও মুখেও নিব না। রনগোপালদী ইউনিয়নের সভাপতির পদ থেকে পদত্যাগ।

কাশিমপুর কারাগার সূত্রে আরও জানা যায়, আ স ম ফিরোজ শুধু অবৈধ সুবিধা আদায়ের চেষ্টাই করেননি, বরং কর্তব্যরত কারারক্ষীদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। এই অসদাচরণের কারণেই তার বিশেষ শ্রেণির বন্দির মর্যাদা (ডিভিশন) প্রত্যাহার করে নেওয়া হয়।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ প্রসঙ্গে বলেন, “কোনো বন্দি যদি কারাবিধি ভঙ্গ করেন, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হয়। ডিভিশনপ্রাপ্ত হলেও সে সুবিধা টিকে থাকে না। এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার জেল সুপারের রয়েছে।”

ডিভিশন বাতিল হওয়ার পর আ স ম ফিরোজকে সাধারণ সেলে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি অন্যান্য সাধারণ বন্দিদের মতোই জীবনযাপন করছেন এবং কারা কর্তৃপক্ষ নির্ধারিত খাবার গ্রহণ করছেন। তার ব্যবহারের জন্য শুধুমাত্র একটি সিলিং ফ্যান বরাদ্দ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

1

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

2

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

3

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

4

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

5

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

6

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

7

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

8

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

9

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

10

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

11

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

12

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

13

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

14

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

15

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

16

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

17

পরকীয়ার বলি

18

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

19

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

20