জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

জুনাঈদ আল হাবিব 

মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জ-এর উদ্যোগে উপজেলার বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যা ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করার এক নির্মম ষড়যন্ত্র। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আযম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী 
আহসান উল্যাহ কাসেমী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজীব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

1

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

2

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

3

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

4

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

5

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

6

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

7

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

8

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

9

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

10

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

11

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

12

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

13

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

14

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

15

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

16

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

17

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

18

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

19

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

20