জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

 রাসেল মাহমুদ

গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযানে “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২”-এর আওতায় তিনজনকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। অভিযানে একজনকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং দুইজনকে চোরাই মিশুক উদ্ধারের ঘটনায় আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার কামাল হোসেন (৩১), পিতা: নুর মোহাম্মদ, মাতা: মৃত আমেনা বেগম, সাং: পশ্চিম শৈলডুবী, থানা: কাশিমপুর, তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অপর অভিযানে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায় পুলিশ একটি নীল রঙের ব্যাটারিচালিত তিন চাকার মিশুক গাড়ী উদ্ধার করে। গাড়ীর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

 এ ঘটনায় গ্রেফতার হন: মোঃ আল আমিন (৩১), পিতা: মোঃ আব্দুল করিম মন্ডল, মাতা: মোসাঃ সাহেরা খাতুন, সাং: চাকুয়া, থানা: গফুরগাঁও, জেলা: ময়মনসিংহ মোঃ আলী হোসেন (৪২), পিতা: নুর ইসলাম, মাতা: মোসাঃ খোদেজা বেগম, সাং: চর দমদমা, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ জিজ্ঞাসাবাদে তারা মিশুকের মালিকানা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পুলিশ মিশুকটি চোরাই সন্দেহে জব্দ করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও চুরির মামলায় মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

1

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

2

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

3

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

4

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

5

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

6

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

7

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

8

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

9

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

10

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

11

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

12

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

13

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

14

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

15

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

16

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

17

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

18

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

19

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

20