জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

হাবিবুর রহমান সুমন  

মাদারীপুরের রাজৈরে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে প্রায় ৭০টি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আসাদুল মিনার বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টেকেরহাট বন্দরের একটি সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোখলেস মিনা।

তিনি জানান, তাতিকান্দা গ্রামের নাগরদী মৌজার ৪৪৯৯ দাগের ২৩ শতাংশ পৈতৃক জমি তাদের পরিবার দীর্ঘদিন ভোগদখলে রেখেছে। কিন্তু ভুলক্রমে প্রস্তুত হওয়া বিআরএস রেকর্ডে ফুফু ৩ জনের জায়গায় ৪ জন দেখানো হয় এবং খতিয়ানে অন্তর্ভুক্ত হন প্রতিবেশী রবেজান বিবি। তার মৃত্যুর পর সন্তানরা প্রায় দেড় বছর আগে আসাদুল মিনার কাছে ৬ শতাংশসহ মোট ২৪ শতাংশ জমি বিক্রি করে দেয়।

অভিযোগ, ওই রেকর্ডকে কেন্দ্র করে আসাদুল মিনা পুরো দাগের জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে এবং তার লোকজন দিয়ে গাছগুলো কেটে নেয়। মোখলেস মিনার বাবা আব্দুর রহমান মিনার করা রেকর্ড সংশোধনের মামলা আদালতে চলমান থাকলেও আসাদুল পক্ষ এ দখল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মোখলেস মিনা বলেন, ‘আমাদের ওপর নানা হুমকি দেওয়া হচ্ছে। আসাদুলের ক্যাডার বাহিনীর ভয়ে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।’ তিনি পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

1

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

2

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

4

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

5

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

6

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

7

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

8

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

9

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

10

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

11

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

12

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

13

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

14

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

15

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

16

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

17

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

18

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

19

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

20