জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির উদ্দিন

মোঃ আব্দুল আলীম 
 

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কবির উদ্দিন। ২০২৪-২৫ অর্থবছরে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত সোমবার রাজধানীর ভূমি ভবনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার কবির উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 
এসময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১’ ও ভূমি সেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের হালনাগাদ তথ্য উন্মুক্ত করণের ঘোষণা দেওয়া হয়, যা ভূমি সেবায় স্বচ্ছতা ও দ্রুত সেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা জোরদারে এই উদ্যোগ সমগ্র দেশের ভূমি সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সার্ভেয়ার কবির উদ্দিনের এ স্বীকৃতি মাঠপর্যায়ে দক্ষতা, দায়িত্ববোধ ও আধুনিক সেবার মানোন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতির প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

1

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

2

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

4

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

5

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

6

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

7

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

8

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

9

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

10

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

11

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

12

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

13

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

14

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

15

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

16

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

17

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

18

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

19

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

20