আজ ২৪ মে ২০২৫ ইং
নড়াইল জেলার কালিয়া থানাধীন বনগ্রামে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্রের অবৈধ মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সফল অভিযান পরিচালনা করেছেন। গভীর রাতে পরিচালিত এ অভিযান থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র এবং আধুনিক নজরদারি যন্ত্রপাতি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
*অভিযানের প্রেক্ষাপটঃ
স্থানীয় ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বনগ্রামে কয়েকটি বাড়ি অবৈধ কার্যকলাপের ঘাঁটিতে পরিণত হয়েছে। এদের দ্বারা মাদক বাণিজ্য, অস্ত্র মজুদ এবং সন্দেহজনক কার্যক্রম পরিচালিত হয়েআসছিলো। এসব তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনী যৌথভাবে ২৪ মে ভোররাতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
অভিযানটি শুরু হয় রাত ০২:৪০ ঘটিকায় এবং শেষ হয় ভোর ০৫:২০ টায়। কালিয়া সেনা ক্যাম্পের নেতৃত্বে, নড়াইল সদর আর্মি ক্যাম্প ও স্থানীয় থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযানে অংশ নেয়।
*উদ্ধারকৃত মালামালঃ
খায়রুল মোল্লার বাড়ি থেকেঃ
• বেতের ঢাল – ২টি
• চায়নিজ কুড়াল – ১টি
• ফালা – ১টি
• হকিস্টিক – ১টি
রনি ও ইনসান শেখের বাড়ি থেকেঃ
• গাঁজা – ৫০০ গ্রাম
• ইয়াবা – ৪৪ পিস
• চায়নিজ কুড়াল – ১টি
• চাকু – ১টি
• ফালা – ২টি
• পেন ক্যামেরা – ১টি
• ডিজিটাল ক্যামেরা – ১টি
• গাঁজা মাপার ডিজিটাল ওজন. মেশিন – ১টি
• হকিস্টিক – ১টি
• হাইসা – ১টি
• ঢাল – ২টি
গ্রেফতারকৃত ব্যক্তিঃ
১. মোঃ রনি শেখ, পিতা: মোঃ মোশারফ শেখ
২. মোঃ ইনসান শেখ, পিতাঃ মোঃ মোশারফ শেখ
৩. মোঃ খাইরুল মোল্লা, পিতাঃ মোঃ আবু তালেব মোল্লা
তিনজনই বনগ্রাম, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল এলাকার স্থায়ী বাসিন্দা।
সেনা-পুলিশের মন্তব্য ও গৃহীত ব্যবস্থাঃ
অভিযান চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
অভিযান-পরবর্তী সময়ে এলাকাটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মতে,
এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ ও মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আরও কার্যকর ও গতিশীল করবে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন