জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

মো:রাকিবুজ্জামান 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নে ধান কাটা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ০৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার টুংগীপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সীমান্তে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল গেলে জানা যায়, টুঙ্গীপাড়া থানাধীন কুশলি ইউনিয়ন দক্ষিণ কুশলি জসিম শেখ ও সেলিম সিকদার ধান কাটা নিয়ে বাকবিতন্ডা করে হাতাহাতি হয়। পরে সন্ধার দিকে উভয়ের মুরুব্বি নিয়ে সমাধান করে দেয়।পরবর্তী আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় টুঙ্গিপাড়া থানাধীন দক্ষিণ কুশলি শিকদার বাড়ি এবং শেখ বাড়ির লোকজনের মধ্যে কান্দি (রাস্তার কাছাকাছি) জমির ধান কাটা এবং পথ ব্যবহার করাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দা,রামদা,ইট পাটকেল নিয়ে মারামারিতে যরিয়ে পরেন। শিকদার বাড়ির পক্ষের গুরুতর আহত হন ১।সেলিম শিকদার (৩৫) পিতাঃআনজেল শিকদার, ২।আজানুল শিকদার (১৮) পিতাঃহান্নান শিকদার এবং সেখ বাড়ির পক্ষের গুরুতর আহত হন ১।জসিম শেখ (৪৫),পিতাঃমৃতঃ ফন্তু শেখ, ২।মাসুদ শেখ (৩০)পিতাঃ ফন্তু শেখ ৩।মাসুক শেখ (২৭) পিতাঃ ফন্তু শেখ সবাই সাং- দক্ষিণ কুশলি, থানাঃ টুঙ্গিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ। আহতদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়েগেলে এদের মাঝ থেকে সেলিম ও আজানুর কে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন এবং বাকিদের কে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করেন। 
টুংগীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনেন।বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি তবে  মামলা/ জিডিঃ আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

1

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

2

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

3

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

4

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

5

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

6

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

7

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

8

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

9

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

10

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

11

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

12

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

13

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

14

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

15

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

16

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

17

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

18

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

19

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

20