জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

নাজমুলহুদা 
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার।

এ সময় উপজেলার  চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দুটি করে ছাগলের বাচ্চা, দুটি টিন, এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো তৈরি করতে পারেন।

এছাড়াও প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করে দেওয়া হয়, যাতে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পশুসম্পদ রক্ষা করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীমা নাহাত বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার বলেন, আমরা শুধু ছাগল দিয়েই থেমে যাচ্ছি না, তাদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে। লক্ষ্য একটাই—প্রত্যেক পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক,  কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, আদিবাসী নেতা  মি. মুকুট স্নাল ও মি. বথুয়েল কুবি , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

1

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

2

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

3

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

4

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

5

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

6

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

7

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

8

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

9

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

10

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

11

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

12

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

13

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

14

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

15

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

16

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

17

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

18

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

19

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

20