জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক মিঠুনকে হত্যার হুমকি, নিন্দা জেউজের

অভয়নগরের নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (সম্প্রতি পদ স্থগিত) আসাদুজ্জামান জনি ও তার সাঙ্গপাঙ্গরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। গতকাল ‘ঘাট-মাদক সব নিয়ন্ত্রণে অপ্রতিরোধ্য জনি’ দৈনিক কল্যাণে সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে এমন হুমকি প্রদান করা হয়।
এদিকে, সংবাদ প্রকাশের কারণে যশোর সাংবাদিক ইউনিয়ন’র (জেইউজে) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানানোর অধিকার এবং সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র সেইসব নিয়ম নীতির তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এ জন্য নেতৃবৃন্দ অবিলম্বে এই দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

1

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

2

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

3

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

4

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

5

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

6

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

7

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

8

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

9

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

10

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

11

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

12

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

13

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

14

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

17

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

18

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

19

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

20