জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসাইন

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। 
সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ। 
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃ মুসা হাসেমী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে ‘জাতিকে ব্যর্থ করাই ছিল স্বাধীনতাবিরোধীদের লক্ষ্য’
একাত্তরের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। তবে বিজয়ের প্রাক্কালে এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়। আর এ কাজে তাদের সহযোগিতা করেছিলেন বাংলাদেশের রাজাকার নামে কিছু দেশীয় দোসররা।
ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য, তখন রাজাকার, আল-বদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের; উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে।
নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী ঐ নিধনযজ্ঞ কর্মকান্ড চালায়; তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করা।
শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে,এমনকি তাদের অনেককে সনাক্ত করা সম্ভব হয়নি, যারা দেশের জন্য জীবন দিল, যার কারনে আমরা মাথা উচু করে দাড়াতে পারছি, তবে তাদের অমানবিক নির্যাতন ও হত্যার উপযুক্ত বিচার হয়নি, পূনরায় সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

1

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

2

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

3

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

4

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

5

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

6

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

7

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

8

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

9

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

10

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

11

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

12

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

13

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

14

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

15

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

16

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

17

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

18

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

19

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

20