Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

 মোঃ আবু বক্কর সিদ্দিক  

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মেয়ের জামাতার বিরুদ্ধে। 
এ ঘটনায় দীর্ঘদিনের মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের কারণে ভুক্তভোগী নারী একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে দ্রুত ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করে তাকে শান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন।
আজ রোববার বিকেলে অভিযানের একপর্যায়ে অভিযুক্ত মেয়ে জামাতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদিকা। 
তিনি বান্দরবান সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত বান্দরবান সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক তিনি বাদীর ছোট মেয়ের স্বামী।
এজাহারে বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে বাদী নিজ বসতবাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা তার একটি গোপন ভিডিও প্রদর্শন করে। এ সময় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়।
 টাকা না দিলে ভিডিওটি রাজনৈতিক অঙ্গনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাতা ওই ভিডিওকে পুঁজি করে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাসাস নেতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। 
এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেখানে অভিযোগে উল্লেখিত গোপন ভিডিওটি পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মামলায় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অন্য আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত ও তাঁর সহযোগী স্ত্রীকে আটক করা হয়েছে। বাদী এজাহার দায়ের করেছেন। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

1

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

2

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

3

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

4

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

5

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

6

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

7

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

8

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

9

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

10

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

11

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

13

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

14

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

15

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

16

শামীম তালুকদার স্ব পদে বহাল।

17

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

18

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

19

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

20