জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান

 সুলতান আল এনাম   

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে প্রায়  শতাধিক নেতা কর্মী নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ জেলা বিএনপির নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন। এসময় জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাশেদ মাজমাদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ মেনে বিএনপির রাজনীতির সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। আমরা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।

যোগদানের সময় জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ মজিদ, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কালাম আজাদ পান্নু, সহ সভাপতি  এনামুল কবির মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদান করার সময় রাশেদ মাজমাদারের সাথে জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন বলেও জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

রাশেদ মাজমাদার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতি করেছেন। আওয়ামী সরকার পতনের আগে থেকেই নিষ্ক্রিয় ছিলেন। এখন থেকে দলীয় নীতি আদর্শ মেনে বিএনপির রাজনীতি করতে চান। আসন্ন নির্বাচনে তার সমর্থকরা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

1

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

2

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

3

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

4

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

5

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

6

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

7

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

8

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

9

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

10

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

11

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

12

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

13

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

14

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

15

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

16

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

17

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

18

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

19

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

20