জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

এসএম শাহাদাত  

স্থানীয় পর্যায়ে পানি অধিকার, সুশাসন, সংরক্ষণ ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো পানির কথা শীর্ষক বিশেষ আলোচনা সভা। সোমবার 
(১৭ নভেম্বর) সকাল ১১টায় সুশীলন হলরুমে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও জনকল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। তিনি বলেন, পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। নিরাপদ পানির প্রাপ্যতা এখন বৈশ্বিক সংকটের দিকে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো বিশ্বযুদ্ধ হয়, তা পানি নিয়েই হতে পারে। তাই এখনই আমাদের সবার দায়িত্ব নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে কাজ করা।অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর আরও জানান, যুব সমাজ স্থানীয় সম্পদ রক্ষার নেতৃত্ব নিলে প্রতিটি অঞ্চলেই নিরাপদ পানির নিশ্চয়তা তৈরি করা সম্ভব। ‘পানির কথা’ কর্মসূচির মাধ্যমে তরুণরা স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনায় নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।কর্মসূচিতে তরুণ কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে নিরাপদ পানি সংরক্ষণ,অধিকার ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে পানি সুরক্ষা নিয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের জে

1

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

2

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

3

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

4

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

5

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

6

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

7

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

8

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

9

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

10

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

11

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

12

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

13

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

14

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

15

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

16

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

17

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

18

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

19

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

20