জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগ শ্বশুরের

সাইফুর রহমান পারভেজ 
 
রাজবাড়ীর গোয়ালন্দে পুত্রবধূ ও তার আত্মীয়দের বিরুদ্ধে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের সাহের মন্ডলপাড়া এলাকার মৃত বারেক ফকিরের ছেলে মো. ছিদ্দিক ফকির (৬০) তার পুত্রবধূ মোছা. নাসরিন আক্তার রিনা (৩৫), রিনার ভাই মো. রেজাউল করিম (৪০) ও খালাতো ভাই মো. শুকুর আলী (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক নাসরিন আক্তার রিনার সঙ্গে ছিদ্দিক ফকিরের বড় ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিবাহের পর রিনা শ্বশুরবাড়িতেই থাকতেন। চাকরির উদ্দেশ্যে শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়ে পরে ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের ১ আগস্ট সকাল ১১টার দিকে ছিদ্দিক ফকির ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে রিনা ও তার দুই আত্মীয় অজ্ঞাত একটি ভ্যানে করে ঘরে প্রবেশ করে তালাবদ্ধ শোকেস, খাট, সাববাক্স ও ওয়ারড্রপ ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিসের চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

1

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

2

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

3

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

4

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

5

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

6

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

7

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

8

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

9

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

10

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

11

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

12

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

13

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

14

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

15

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

16

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

17

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

18

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

19

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

20