জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সমাবেশ


মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১০ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ছাতকে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আছর মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহ আলম। সমাবেশটি সঞ্চালনা করেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী। তিনি বলেন, “সম্মানিত ছাতক–দোয়ারাবাজারবাসী, আজ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আপনারা পরিবর্তনের পক্ষে। আমরা জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি ও লুটপাটের বাংলাদেশ চাই না। আমরা চাই ন্যায় ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “রূপসা থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষ আজ একত্রিত হয়েছে। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে এবার জনগণ রায় দেবে ইনশাআল্লাহ।”

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের মহামূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক বাংলাদেশ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।

শেষে তিনি বলেন, ঘুম, নামাজ ও নিত্যপ্রয়োজনীয় কাজ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি মুহূর্তকে নির্বাচনী কাজে লাগাতে হবে। ঘরে ঘরে পৌঁছাতে হবে। নারীদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে কৃষক-শ্রমিকসহ ছাতক-দোয়ারাবাজারের সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

2

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

3

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

4

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

5

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

6

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

7

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

8

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

9

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

10

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

11

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

12

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

13

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

14

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

15

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

16

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

17

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

18

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

19

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

20