জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্রদ্ধায় স্মরণ

মিজানুর রহমান মুবিন 
২০০৫ সালের ১৪ নভেম্বর 
জেএমবির ঘৃন্য জঙ্গি হামলায় নিহত হন ঝালকাঠি'র ২ বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়েঁ। নিহত বিচারকদের স্মরণে শোক রেলি, স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন এবং শোকসভা  অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৪ নভেম্বর)  সকাল  ৮ টায় জেলা ও দায়রা জজ আদালত  চত্বর থেকে একটি শোক রেলি বের হয়ে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচারক হত্যার স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ  হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় জেলা জজশীপের শহীদ সোহেল - জগন্নাথ পাড়েঁ হলরুমে ঝালকাঠি জেলা'র সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাসনিম জোহরা, পুলিস সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মোঃ মনিরুজ্জামান , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জিপি এ্যাড. মোঃ সৈয়দ হোসেন,  আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল হাসান জেলা জজশীপের প্রশাসনিক কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা এবং নাজির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বক্তরা মেধাবী দুই বিচারক হত্যা কান্ডের বিভীষিকা ময় দিনের কথা স্মরণ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিচারক এবং আইনজীবী সহ বিচার সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের জোড়ালো পদক্ষেপ নেয়ার দাবী জানান হয়। বিচারক দের নিজস্ব আবাসন ব্যবস্থা এবং নির্বিঘ্নে বিচার কার্যক্রম পরিচালনায় স্বাধীন বিচার ব্যবস্থার পুর্নাঙ্গ বাস্তবায়ন এর জন্য সরকার কে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়। শোকসভা শেষে নিহত বিচারক শহীদ সোহেল আহম্মেদ এর আত্মার মাগফিরাত কামনা এবং জগন্নাথ পাড়েঁর আত্মার শান্তি কামনায় দোয়া এবং প্রর্থনা করা হয়। ২০০৫ সালের এই দিনে জেএমবি’র সুইসাইডাল স্কয়াডের সদস্য জেএমবি সদস্য মামুন বিচারকদের কোয়ার্টার থেকে আদালতে যাওয়ার পথে অপর বিচারক এর জন্য অপেক্ষমান মাইক্রোবাসে বোমা হামলা চালায় এতে ২ বিচার নিহত হন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

1

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

2

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

3

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

4

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

5

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

6

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

7

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

8

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

9

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

10

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

11

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

12

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

13

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

14

মহান বিজয়ের মাস শুরু

15

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

16

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

17

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

18

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

19

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

20