জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

খ,ম,জায়েদ হোসে 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর থেকে ধরমন্ডল ইউনিয়নে যেতে ৯ কিমি পাঁকা সড়ক রয়েছে। এই রাস্তাটি ব্যবহার করে লাখাই উপজেলার ৭টি গ্রামের মানুষ ও ধরমন্ডল ইউনিয়নের ৫টি গ্রামের মানুষ। আঞ্চলিক সড়কে বিভিন্ন স্থানে পিচ ও খোয়া, ইট- বালু,ও কার্পেটিং  উঠে গিয়ে খানাখন্দে যান চলাচল

দুরের কথা মানুষ চলাচলের অনুপযোগী। এরপর ও অনেক ঝুঁকি নিয়ে ছোটবড় যানবাহন চলাচল করছে। বিগত বন্যার পর থেকে  এ সড়ক সংস্কার না করায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এ কারণে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ধরমন্ডল ইউনিয়ন এলাকার স্থানীয় লোকজন জানান, বাঘাসুরা (কালিগঞ্জ ) হতে বলভদ্র নদী  থেকে লক্ষীপুর পর্যন্ত আঞ্চলিক সড়কে প্রতিদিন শত শত যাত্রী  মালবাহী যানবাহন সহ সিএনজি  চলাচল করে।

এরইমধ্যে সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে।  স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ধরমন্ডল  সড়কটি  ঠিকাদার প্রতিষ্ঠান পাকাকরণের কাজ করেছিল।

সংস্কারের দুই বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক।

তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।  স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই চলাচলের অনুপযোগী।

স্থানীয় বাসিন্দা রিপন মিয়া ও সোহেল জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থাপূর্ণ সড়ক পুরো উপজেলায় আর নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তারা।

প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পড়ে।

 পথচারী ইসলাম উদ্দিন  জানান, সড়কটির এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয়। অন্য সড়ক দিয়ে অনেক পথ ঘুরে যেতে হচ্ছে বলে সময়ও লাগছে বেশি। 

 এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ তাদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারণে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মতো শিক্ষার্থীরা যেতে পারে না।

 ওই সড়কে চলাচলকারী শিক্ষার্থী ইয়াছমিন আক্তার  বলেন, সড়কটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। যার কারণে স্কুলে যেতে খুবই কষ্ট হয়। আমরা চাই সড়কটি দ্রুত মেরামত করে দেওয়া হোক। এ ব্যাপারে ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  জানান,দীর্ঘদিন যাবৎ সড়ক বেহাল দশা ও সংস্কারের জন্য চেষ্টা করছি, যদিও এ কাজ ইউনিয়ন পরিষদের নয়। এই দায়িত্ব সরকার ও মাননীয় সংসদ সদস্যের উপর বর্তায়।

এই দুর্ভোগ নিরসনে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

1

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

2

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

3

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

4

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

5

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

6

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

7

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

8

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

9

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

10

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

11

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

12

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

13

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

14

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

15

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

16

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

17

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

18

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

19

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

20