জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষেপ

 সাদ্দাম হোসাইন  

 সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র ছাত্রীদের ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।  


তিনি বলেন, এই কলেজের সভাপতি কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও

 সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত আমিরুল ইসলাম খান আলিম এর দিকনির্দেশনায় কলেজে শিক্ষার মান উন্নয়নে ভালো ফলাফল নিশ্চিত করতে অভিভাবক সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী মাসিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। 
তিনি আরও বলেন, আমি এই কলেজে দায়িত্ব নেওয়ার পর দেখলাম কলেজে নিয়মশৃঙ্খলা রুচিবোধ কোন পরিবেশ নেই। কলেজে বকাটে ছেলেদের উৎপাত ছিল, ছাত্র ছাত্রীরা ক্লাস করতো না, মন ইচ্ছা মত কলেজে আসতো যাইতো, এজন্য কলেজের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বিগত সরকারের আমলে অনেকে এমপি-মন্ত্রী হয়েছেন অনেকে কলেজের দায়িত্ব পালন করেছেন কিন্তু লেখাপড়ার পরিবেশ তৈরি করতে পারে নাই, বিগত ১৭ বছরে লেখাপড়ার মান ভাল ছিলনা, সরকারের নির্দেশে ১০০% পাশ দেওয়া হতো,পরিক্ষা না নিয়েই অটোপাশ দেওয়া হতো, এখন আর সেই সুযোগ নেই পরিক্ষায় পাশ ও ভাল ফলাফলের জন্য লেখাপড়ার বিকল্প নেই, এখন কলেজে ১০০% শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে কলেজকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করা হয়েছে, বৈদ্যুতিক সমস্যার জন্য আইপিএস এর ব্যবস্থা ও আর্সেনিকমুক্ত পানির উন্মুক্ত পরিবেশ 

সৃষ্টি করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের পোশাক ১০০% নিশ্চিত এবং সাপ্তাহিক ও মাসিক 

পরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জওয়াবে অধ্যক্ষ শামীম 

হোসেন বলেন, আমাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে আমরা মনে করি অত্র কলেজের ছাত্রছাত্রী তারা তাদের সাফল্য অর্জন করে কলেজের মান অক্ষুন্ন রাখবে। বেলকুচি মডেল কলেজ আধুনিক মডেল কলেজ হিসেবে পরিচিতি লাভ করবে এবং আগামীতে এই কলেজের  ছাত্র ছাত্রীদের ফলাফল ভাল হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

1

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

2

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

3

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

4

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

5

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

6

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

8

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

9

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

10

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

11

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

12

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

13

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

14

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

15

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

16

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

17

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

18

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

19

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

20