জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বেসরকারি কোম্পানিতে চাকরিরত মোটরসাইকেল আরোহী এক কর্মকর্তা।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ গেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ শাহজাহান (৪৫)। তিনি কুমিল্লার কোতোয়ালী থানার বাগিচাগাঁও এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার পুত্র।

চাকরির কারণে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি বেসরকারি ভেটেরিনারি কোম্পানিতে বিপনন (মার্কেটিং) কর্মকর্তা হিসেবে চাকরিরত ছিলেন।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, নিজের ব্যবহৃত মোটরসাইকেল সার্ভিসিং করতে যায়। এ সময় মহাসড়ক পার হতে গেলে উত্তর দিক থেকে আসা মেঘনা গ্রুপের মিনি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলসহ আরোহী শাহজাহান সড়ক থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও জানান- খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

1

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

2

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

3

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

4

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

5

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

6

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

8

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

9

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

10

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

11

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

12

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

13

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

14

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

15

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

16

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

17

সীমান্তে যুদ্ধের দামামা

18

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

19

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

20