জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে পদ্মার চরে

লিয়াকত আলী লাভলু  

 ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের শেষ সীমানা ঘেষে চর মোজাফ্ফরপুর মৌজার ছোনেরটেক নামক পদ্মার
 চরে গড়া ৩০০ শত বিঘার বিশাল কলা বাগানের প্রায় ১০ হাজার কলাগাছ ধ্বংস করে দিয়েছে প্রতিবেশী দুর্বৃত্তরা। পার্শ্ববতী সদরপুর উপজেলার মধ্যে দুর্গম পদ্মার চরে উক্ত কলা বাগানটির অবস্থান। দুর্বৃত্তরা, শত্রæতা করে দিনের পর দিন বাগানের মধ্যে গরু ছাগলের পাল চড়িয়ে এবং রাতের আধারে কলাগাছ কেটে রেখে বাগানটির ক্ষতি করেছে বলে অভিযোগ। উক্ত কলা বাগানের পাশের বসতি শেখ আঃ মান্নান (৫০), রহিম হাওলাদার (৫৫), মোহন বেপারী (৬০), ফারুক কাজী (৪৫) ও সিরাজ কাজী (৫০) এদের নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা গত ক’য়েক দিনে বাগানের প্রায় ১০ হাজার কলাগাছ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। 
 সরেজমিন ঘুরে জানা যায়, পদ্মা নদীর ছোনেরটেক নামক চরটি একটু উচু এলাকা হওয়ায় সবরি কলা চাষের জন্য বেশ উপযোগী। তাই তিনজন অংশীদার মিলে প্রায় ১০০ একর 

জমির উপর উক্ত বাগানটি গড়া হয়েছে। ওই বাগানের মালিকরা হলেন-আলাউদ্দিন ফকির (৫০), মোহাম্মদ ফকির (৪৮) ও মান্নান মুন্সি (৬০)। বাগান মালিকরা পার্শ্ববতী দোহার উপজেলা ও চরভদ্রাসন উপজেলার বসতি। তারা মজুর খটিয়ে ও লোক রেখে বাগানটি গড়েছেন। এ কলাবাগানে মোট প্রায় ৮০ হাজার সবরি কলাগাছ রয়েছে। 
 বাগান মালিক আলাউদ্দিন ফকির জানান, প্রায় দু’বছর ধরে পদ্মার চরে তিনি কলাচাষ করে চলেছেন। এ বছর বাগান আরও বাড়িয়ে ১০০ একর জমি নিয়ে গড়া হয়েছে। পদ্মার চরে বিশাল এ কলাবাগান গড়তে প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়ে গেছে। প্রতিদিন বাগানে প্রায় ২০/২৫ মজুর কাজ করে খাকে। কলাবাগানে সেচকার্য বা পানি সরবরাহর জন্য ইঞ্জিন

 চালিত ১৫টি নলকুপ স্থাপন করা হয়েছে। বাগানে প্রতিনিয়ত সার কীটনাশক ও ভিটামিন ঔষধ সরবরাহ করতে প্রচুর অর্থ ব্যায় হচ্ছে। এ বাগানের উৎপাদিত সবরি কলা পাইকারী ব্যাবসায়ীরা রাজধানী ঢাকায় নিয়ে বিক্রি করেন থাকেন। 
 ক্ষতিগ্রস্থ বাগান মালিক আরও জানান, পদ্মা চরের এ কলা বাগানের আশেপাশে রয়েছে ১২০ ঘর কৃষক পরিবার। এসব বসতিদের মধ্যে দুর্বৃত্তরা দিনের বেলায় বাগানের মধ্যে গরু ছাগল চড়িয়ে এবং রাতের আধারে কলাগাছ কেটে রেখে পাকা কলার ছড়া প্রতিনিয়ত চুরি করে চলেছে। তিনি জানান, একই জমিতে তিন দফায় কলাগাছ রোপন করেছি। দুর্বৃত্তরা তিনবারই কলাগাছগুলো ধ্বংস করে দিয়েছে। বাগান সীমানায় স্থাপিত লোহার বেড়া ভেঙে দুর্বৃত্তরা ১০ হাজার কলাগাছ বিনষ্ট করে দিয়েছে। এ ব্যপারে তিনি মামলা করার প্রস্তুতী নিচ্ছেন বরেও জানিয়েছেন। 
 বাগান ঘুরে জানা যায়, বিস্তৃর্ণ এলাকার কলা বাগানের কোনো কোনো অংশে হাজার 

হাজার কলার চারা মরা ও আধামরা অবস্থায় পড়ে রয়েছে। বাগানের আরেক অংশে দেখা যায়, প্রতিবেশীদের গরু ছাগলের পাল বাগানে ঢুকে কলা গাছগুলো বিনষ্ট করে চলেছে। আরবাগানের প্রতিবেশী গৃহস্থরা দেখেও না দেখার ভান করে চলেছেন। 
  রবিবার উক্ত এলাকার বসতি এবং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার রহিম হাওলাদারকে জিজ্ঞেস করলে তিনি জানান, “বিশাল এলাকা জুড়ে এ কলাবাগানটি 

গড়া হয়েছে। এলাকাবাসী জনচলাচলের জন্য বাগানের মধ্যে দিয়ে মালিকের কাছে ১৬ হাত চওড়া পথ চেয়েছিল। কিন্তু বাগান মালিক চলাচলের রাস্তা দিয়েছে মাত্র ৯ হাত চওড়া। 

এজন্য চরের লোকজন উক্ত কলা বাগানের উপর ক্ষেপে রয়েছে”। ওই এলাকার আরেক মাতুব্বর কালাম চৌকদার (৫৫) জানায়, “আমি বাগানের ক্ষতি না করার জন্য এলাকাবাসীদের বার বার অনুরোধ করেছি। এমনকি, বাগানে গরু ছাগল ঢুকলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে এ ঘোষনাও দিয়েছি। কিন্তু আাদের কথা কেউ শুনছে না”। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

1

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

2

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

3

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

4

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

5

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

6

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

7

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

8

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

9

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

10

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

11

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

12

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

13

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

14

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

15

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

16

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

17

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

18

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

19

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

20