সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নেই ভ্যাকসিন এলএসডি, দুশ্চিন্তায় খামারিরা

রাজবাড়ীর গোয়ালন্দে লাম্পি স্কিন (এলএসডি) রোগ ছড়িয়ে পড়ছে। গত এক মাসে এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক গরু। ভাইরাসজনিত এই রোগে আক্রান্তের মধ্যে ছোট বাছুরের সংখ্যা সবচেয়ে বেশি। রোগটি দ্রুত ছড়িয়ে যাওয়ায় গরু-বাছুর নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খামারিসহ এলাকার হাজারো কৃষক। এদিকে উপজেলা প্রাণিসস্পদ বিভাগ জানিয়েছে, ছোঁয়াচে হওয়ায় মশা-মাছির মাধ্যমে এক গরু থেকে অন্য গরুর দেহে সহজে ছড়িয়ে পড়ছে এলএসডি। প্রতিষেধক হিসেবে লাম্পি স্কিন ডিজিজ-এর জন্য সরকারি কোন ভ্যাকসিন নেই। তাই এলএসডি থেকে গবাদিপশু রক্ষায় গ্রামে গ্রামে উঠান বৈঠক করে সংশ্লিষ্ট কৃষক ও খামারিদের করণীয় সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
        
গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়ন এলাকায় বিভিন্ন খামার ও কৃষকের ঘরে প্রায় ৮০ হাজার গরু-বাছুর রয়েছে। বর্তমান সেখানে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের চর কর্ণেশোনা, ফকিরাবাদ, আংকের শেখেরপাড়া, হোসেন মন্ডলপাড়া, ছোটভাকলা ইউনিয়নের স্বরূপার চক, ভাগলপুর গ্রাম এলাকায় রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রাণিসম্পদ বিভাগের দেওয়া তথ্যমতে, গত এক মাসে চরাঞ্চলসহ গোয়ালন্দ উপজেলা এলাকার বিভিন্ন গ্রামে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক গরু-বাছুর। ভাইরাসজনিত এই রোগে আক্রান্তের মধ্যে অধিকাংশই ছোট বাছুর।  এদিকে স্থানীয় কয়েকজন কৃষক জানিয়েছেন, লাম্পি স্কিন রোগ (এলএসডি) ছড়িয়ে পড়ায় খামারিসহ এলাকার হাজারো কৃষক চিন্তিত হয়ে পড়েছেন। তাদের অনেকের মনে এখন ‘লাম্পি আতঙ্ক’ বিরাজ করছে।
গোয়ালন্দ উপজেলা প্রাণিস্পদ অফিসার মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘লাম্পি স্কিন নামের ভাইরাসজনিত এই রোগটি ছোঁয়াচে। মশা ও মাছির মাধ্যমে এক গরু থেকে অন্য গরুর দেহে এলএসডি সহজে ছড়িয়ে পড়ে। গোয়ালন্দ উপজলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রাম এলাকায় এই এলএসডি’র প্রাদুুর্ভাব দেখা দিয়েছে। এতে বড় গরুর চেয়ে ছোট বাছুর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। লাম্পি স্কিন রোগাক্রান্ত কোন গরু-বাছুর দেড়-দুই মাসের আগে সুস্থ হয় না। রোগটি সম্পর্কে এলাকার কৃষক ও খামারিদের সতর্ক করতে আমরা গ্রামে গ্রামে গিয়ে নিয়মিত উঠান বৈঠক করছি। সেখানে খামার, গোয়ালঘরসহ আশপাশ এলাকা সবসময় পরিষ্কারপরিচ্ছন্ন রাখা, মশারি ব্যবহারের পাশাপাশি গরু ও বাছুরকে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাদ্য খাওয়ানো, নিমপাতার পানি গরম করে সেই পানি দিয়ে গরু-বাছুরকে গোসল করানোসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছি।’ লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সরকারি কোন ভ্যাকসিন নেই বলে তিনি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

1

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

2

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

3

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

4

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

5

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

6

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

7

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

8

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

9

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

10

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

11

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

12

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

13

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

14

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

15

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

16

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

17

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

18

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

19

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

20