জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্বারকলিপি প্রদান


গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিকেলে ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

এছাড়াও স্মারকলিপি দেয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসারসহ অন্যদেরও। 

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, রণভেরী টিমের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 

স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর।

ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম  থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। 

স্মারকলিপিতে অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়। 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক বলেন, বুধবার স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়াও ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও ৩ ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে। এরপরও দাবি আদায় না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

1

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

2

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

3

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

4

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

5

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

6

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

7

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

8

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

9

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

10

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

11

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

12

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

13

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

14

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

15

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

16

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

17

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

18

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

19

রাউজানে মাদকসহ আটক ২

20