জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল ও গুলি উদ্ধার

আলফাজ মামুন নুরী 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নাছির উদ্দিন মোঃ আলমগীর ওরফে বাদল (৩৯) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন মোঃ আলমগীর বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্ববধানে বুধবার বিকালে আমার

নেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই মোঃ নাছির আহম্মদ, এএসআই দেবু মজুমদার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ার ফাঁড়ি অবস্থান করি।

এরইমধ্যে গোপন সংবাদে জানতে পারি বদরখালী

বাজার পাড়া লাগোয়া ওয়াপদা রোডে আল আকসা স্টোর নামের একটি দোকানের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে একজন দুষ্কৃতিকারী লোক অবস্থান করছেন।

তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে  ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মোঃ আলমগীর ওরফে বাদল নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


ওসি তৌহিদুল আনোয়ার বলেন, অভিযানের সময় গ্রেফতারকৃত বাদলের হেফাজত থেকে একটি দেশীয় তৈরী রাইফেল, দুইটি এয়ার গানের মাথা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

1

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

2

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

3

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

4

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

5

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

6

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

7

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

8

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

9

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

10

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

11

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

12

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

13

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

14

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

15

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

16

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

17

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

18

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

19

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

20