রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

কারিগরি শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি পূরণে চলমান আন্দোলন গতকাল মঙ্গলবার সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও আজ বুধবার তা প্রত্যাহার করে নিয়েছেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) প্রেস রিলিজে উল্লেখিত চলমান আন্দোলন সাময়িক স্থগিতের নির্দেশ সব সাধারণ শিক্ষার্থীর সম্মতিক্রমে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে।

কারিগরি ছাত্র আন্দোলন গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ছয় দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ও রূপরেখা প্রণয়নে তিন সপ্তাহ সময় চেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এসব দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কারিগরি শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলেন। এর ফলে জনদুর্ভোগ তৈরি হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

1

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

2

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

3

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

4

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

5

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

6

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

7

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

8

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

9

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

10

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

11

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

12

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

13

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

14

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

15

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

16

বিজয় নিশান

17

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

18

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

19

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

20