জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী


মোঃ আব্দুল্লাহ আল মামুন

শিশু কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’–এর সঙ্গীত বিভাগের ক-গ্রুপে দেশসেরা হয়েছেন টাঙ্গাইলের প্রতিভাবান শিশু প্রেয়সী চক্রবর্তী। মাত্র আট বছর বয়সেই জাতীয় পর্যায়ে এ সাফল্য অর্জন করে তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুল ও রাখী চক্রবর্তীর কনিষ্ঠ কন্যা হিসেবে আলোচনায় আসেন।

গত ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, উপদেষ্টার কার্যালয়ের শাপলা মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রেয়সীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও তিন লাখ টাকার পুরস্কার তুলে দেন।

শাহীন ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রেয়সী এক সঙ্গীতপ্রতিভার পরিবারে বেড়ে উঠছেন। তাঁর বড় বোন শ্রেয়সী চক্রবর্তী পাঁচবার জাতীয় সঙ্গীত পুরস্কার অর্জন করেছেন এবং বর্তমানে আইসিসিআর স্কলারশিপে দিল্লী বিশ্ববিদ্যালয়ে ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বাবা সঞ্জয় চক্রবর্তী বাবুল নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেন। মা রাখী চক্রবর্তীও দক্ষ সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত।

প্রেয়সীর জাতীয় পর্যায়ের এ অর্জনে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার নেমে এসেছে। অনুভূতি জানাতে গিয়ে বাবা সঞ্জয় চক্রবর্তী বলেন,
“আমার মেয়েরা একদিন সঙ্গীতের মাধ্যমে সবার মন জয় করবে এবং কালজয়ী সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতি লাভ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

1

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

2

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

3

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

4

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

5

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

6

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

7

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

8

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

9

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

10

বরিশালে থামিয়ে রাখা ট্রাকে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

11

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

12

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

13

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

14

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

15

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

16

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

18

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

19

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

20