জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

ফয়সাল আহমেদ শাকিল 
ঈশ্বরগঞ্জে মাত্রাহীনভাবে বেড়ে উঠছে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্র। অভিনব কায়দায় সাধারণ মানুষকে পুলিশের ভয় এবং অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার নাটক সাজিয়ে চক্ররা হাতিয়ে নিচ্ছে কারো কারো জীবনের সঞ্চয়। প্রতারণার এই 'মহোৎসবে' নিঃস্ব হচ্ছেন সহজ-সরল বিকাশ গ্রাহকরা।


​প্রতারকরা সাধারণত ২ ধরণের কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। ফোন করে নিজেদের এসআই বা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে জানায়, “আপনার ভাতিজা মাদকসহ ধরা পড়েছে। মামলা এড়াতে ১৫ হাজার টাকা পাঠান।” এই ফাঁদে পড়ে উপজেলা ছাত্রদল নেতা জিকরুল হাসান জিকু ১৩ হাজার টাকা খুইয়েছেন।


অপরদিকে নিজেদের বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে বলা হয়, “আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এখনই কোড অথবা ১৫ হাজার টাকা জমা দিন।” এই কৌশলে পৌর এলাকার বাসিন্দা মাহমুদা আক্তারের ২০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। একই কৌশলে উপজেলার সোহাগি ইউনিয়নের মর্জিনা খাতুন তার ভাইয়ের পাঠানো ৫ হাজার টাকা এবং পরে আরও ১৫ হাজার টাকা খুইয়েছেন।


​স্থানীয় বিকাশ এজেন্ট আজহারুল ইসলাম জানান, এটি অত্যন্ত সংগঠিত একটি ফ্রড চক্র। একদল দোকানে কাস্টমার সেজে দাঁড়িয়ে থাকে, কারা কত টাকা লেনদেন করছে তার তথ্য সংগ্রহ করে। তারপর অন্য দল সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বা বিকাশ অফিস পরিচয় দিয়ে ফোন করে প্রতারণা করে চলেছে।


​ঈশ্বরগঞ্জ থানার ওসি, ওবায়দুর রহমান জানান, প্রতারকরা গরিব মানুষের ভোটার আইডি কার্ড ব্যবহার করে সিম কিনছে। এবং তিনি সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ভয়ভীতি বা সহানুভূতিতে কোনো টাকা লেনদেন করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

1

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

2

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

3

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

4

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

5

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

6

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

7

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

8

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

9

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

10

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

11

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

12

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

13

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

14

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

15

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

16

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

17

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

18

জল্পনা-কল্পনার অবসান

19

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

20