আহমদ সাঈদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কর্ণফুলীতে সৎ মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে সৎ পিতা গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সৎ মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. নিজাম উদ্দিন (৩৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মধ্যম দালালপুর এলাকার মৃত নুর জামান হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কর্ণফুলীর ইছানগরে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে তার ১১ বছর বয়সী সৎ মেয়ে কাকলী (ছদ্মনাম)-কে নানা সময় অশ্লীল প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। ঘটনার দিন সন্ধ্যায় বাসায় একা পেয়ে শিশুটির প্রতি সে অনাকাঙ্ক্ষিত আচরণ করে এবং শারীরিকভাবে নিপীড়নের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

1

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

2

অবৈধ ভাবে ফুটপাত দখল

3

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

4

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

5

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

6

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

7

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

8

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

9

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

10

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

11

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

12

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

13

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

14

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

15

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

16

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

18

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

19

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

20