জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

  আনারুজ্জামান জেলা  


খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর ) এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সুলুয়া গ্রামস্থ গোলবাড়ি মোড়ে মোঃ মিজানুর রহমানের বালুর গাদার দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থান করায় একজনকে আটক করে ডিবি পুলিশ।
এসময়ে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ শাহীনুর রহমান গাজী (৪৫), পিতা মৃত ইছহাক আলী গাজী, মাতা মরিয়ম বেগম। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুর রহমান স্বীকার করেন যে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো তা বিক্রি করতেন।
এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় নতুন হাওয়া

1

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

2

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

3

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

4

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

5

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

6

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

7

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

8

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

9

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

10

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

11

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

12

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

13

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

14

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

15

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

16

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

17

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

18

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

19

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

20