জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

ফয়সাল আহমেদ শাকিল 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। ভোটারদের মধ্যে গণসচেতনতা তৈরি করতে এই ভোটের গাড়ি সারা বাংলাদেশে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রচারণার অংশ হিসেবে 'গণভোট ২০২৬ দেশের চাবি আপনার হাতে' এই বিষয়কে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে এ কার্যক্রম পরিচালিত হয়। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহরিয়ার বিন মতিনের পিতা আব্দুল মতিন বলেন, জুলাই -২৪ বিপ্লবের শহীদ শেখ সহ সকল শহীদের স্বপ্নের বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য সকল নাগরিকদের প্রয়োজন, হ্যাঁ ভোট দেওয়া। কারণ হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই দেশে আর কখনো ফ্যাসিস্ট জন্ম হবে না। আর আমার মতো এই দেশে কেউ সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে না।

এসময় উপজেলা ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়াও প্রামাণ্যচিত্র ও পরিবেশনা দেখতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

1

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

2

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

3

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

4

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

5

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

6

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

7

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

8

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

9

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

10

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

11

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

12

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

13

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

14

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

15

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

16

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

17

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

18

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

19

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

20