জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

সারাফাত ইসলাম 


 খুলনার কয়রা উপজেলার বালিয়াডাংগা বিলে জোরপূর্বকভাবে ধান কাটতে বাঁধা দেওয়ার মারপিট করে আহত করে স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়ার  প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন  করেছেন ভুক্তভোগী। 


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় কয়রা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন বালিয়াডাংগা গ্রামের মোঃ নুরুল হুদার স্ত্রী ভুক্তভোগী লায়লা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বাড়ির পাশে ৪ বিঘা জমিতে ১৫/১৬ বছর যাবত  আমরা ধান ও মাছ চাষ করে আসিতেছি। গত রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক বারোটার দিকে বালিয়াডাংগা গ্রামের জোমাত আলী গাজীর ২ পুএ শরিফুল ইসলাম ও কালাম গাজী এবং মৃত আমির আলী সরদারের পুত্র মোফাজ্জল সরদার সহ ১৪/১৫  জনের  একটি সন্ত্রাসী দল আমাদের জমির চাষকৃত ধান কাটতে থাকে। এসময় আমার স্বামী বাড়িতে না থাকায় আমি গিয়ে তাদেরকে আমাদের জমির থেকে চলে যেতে বলিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শরিফুল কালাম ও মোফাজ্জেল সহ নাম না জানা তিন চার জন মিলে আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিয়ে বেধড়ক  মারপিট করে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এ সময় তাহারা আমার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, এবং হাতের চুরি ছিনিয়ে নেয়। আমার বাড়ির পাশের লোকজন আমাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমাকে মারপিট ও আমাদের জমির ধান কেটে নিয়ে যাওয়ার খবর শুনে আমার স্বামী আমাদী পুলিশ ফাঁড়ির টু - আইসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে আসেননি। তাহারা আমাকে মারপিট করে, আমার  স্বর্ণলংকার সহ আমাদের ২ বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে। আমি ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

1

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

2

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

3

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

4

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

5

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

6

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

7

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

8

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

9

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

10

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

11

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

12

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

13

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

14

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

15

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

16

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

17

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

18

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

19

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

20