জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালাতে বাধ্য হয়েছেন: মেজর হাফিজ

মো:মঞ্জু (মাল)

রবিবার (২৮শে ডিসেম্ভার ) ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব.হাফিজ  উদ্দিন আহমেদ বীরবিক্রম, দোয়া ও মাহফিলে বলেন ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন আমরা ঘটাইনি ; আল্লাহর পক্ষ থেকে হয়েছে । আওয়ামী লীগ এত্তো অপকর্ম করেছে যে শেখ হাসিনা নিজেও পালিয়েছে, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছে । রাষ্ট্রের এমন কোনো স্তর বাদ নাই যেখানে দুঃশাসন এবং দুর্নীতি থাবা বসায়নি । আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না । দীর্ঘ দুঃশাসনের পর ৫ আগস্ট ২০২৪ তার উজ্জ্বল প্রমাণ । আওয়ামী লীগের যেসব লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে গুম করেছে খুন করেছে মানুষের বাড়িঘর লুটপাট করেছে তাদের কোনো ক্ষমা নাই । কিন্তু যারা ক্লিন ইমেজের যাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হয়নি তারা চাইলে আমার দলে আসতে পারেন । আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই ।
আর শোনেন- আমার দলের যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আসবে আমি তাদেরকে দল থেকে বের করে দেব  । কোনো অপরাধীর ঠাঁই, কোনো দুর্নীতিবাজের আশ্রয় আমার দলে হবেনা । আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি ছয়বার এমপি নির্বাচিত হয়েছি । আর যে বার আমাকে হারানো হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি । একটা বড়ো মাপের সন্ত্রাসী আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে । গত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। এবার সুন্দর একটি নির্বাচন হবে । আপনারা প্রাণ খুলে ভোট দেবেন ।

লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত, দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার আগে অনুষ্ঠিত এক বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন- লালমোহন তজুমদ্দিন এর গণমানুষের নেতা, উন্নয়ন ও আধুনিকতার মহানায়ক , একাত্তরের বীরযোদ্ধা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ।
এসময় তিনি আরো বলেন- কোনো কোনো দল ঘরে ঘরে বেহেশতের টিকেট বিক্রি শুরু করে দিয়েছে। এসব অপপ্রয়াসে কাজ হবেনা । আপনারা সতর্ক থাকবেন । মা বোনদের কে সতর্ক করে দেবেন ; যাতে তারা বিভ্রান্ত না হয় । বিএনপি ক্ষমতায় এলে আমরা মহানবীর আদর্শে দেশ পরিচালনা করবো । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন- এদেশের সবচেয়ে সৎ এবং ধার্মিক রাষ্ট্রপ্রধান । বেগম খালেদা জিয়াও ছিলেন সততার প্রতীক । আমাদের নেতা তারেক রহমান শহীদ জিয়ার ফটোকপি । বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ তার কাছে সবচেয়ে নিরাপদ । বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম তারেক রহমান । তিনশো ফিটে সেটি প্রমাণ দিয়েছে বাংলাদেশের আপামর মানুষ ।

তিনি আরো বলেন- আপনারা সাথে থাকলে আমি ভোলা তিনে দুর্নীতির মুলোৎপাটন করেই ছাড়বো । দুর্নীতি আমাদের সবচেয়ে বড়ো শত্রু । দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি এবং দুর্নীতবাজকে কঠোর হস্তে দমন করতে হবে । মাহফিলে দোয়া পরিচালনা করেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল আওয়াল । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান হাওলাদার, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান , সাধারণ সম্পাদক ফজলে রাব্বী নাফিজ, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান, উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নীরব কুমার দে , বিশিষ্ট ক্রীড়াবিদ কাজল বরণ গাঙ্গুলীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ।  মেজর হাফিজভক্ত জনতার উপচেপড়া ঢল পুরো লালমোহনকে বিমোহিত করে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

1

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

2

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

3

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

4

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

5

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

6

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

7

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

8

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

9

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

10

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

11

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

12

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

13

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

14

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

15

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

16

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

17

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

18

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

19

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

20