জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামী গ্রেফতার

মোঃ নাছির উদ্দিন  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে থানার আওতাধীন এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর নং-৬৫/২১ (বাঞ্ছারামপুর) মামলার ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ও ৩,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ সোহেল রানা (২৯), পিতা-মৃত আঃ বারেক মিয়া, গ্রাম- পূর্বপাড়া (লাকচাঁন ব্যাপারী বাড়ি), সোনরামপুর (সাং-দুলারামপুর) রয়েছে। এছাড়া জিআর নং-১১৩/১৫ (বাঞ্ছারামপুর) মামলার ৭ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত ও ৫,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী পলাশ (৩৫), পিতা- হাবিবুল্লাহ, গ্রাম- পাহাড়িয়াকান্দি, বাঞ্ছারামপুরকেও গ্রেফতার করা হয়।
অন্যদের মধ্যে অত্র থানার সিআর নং-১৩৮/২৪ (বাঞ্ছারামপুর) এর পরোয়ানাভুক্ত আসামী আলমগীর মিয়া (৪০), পিতা- হোসেন মিয়া, গ্রাম- নগরীর চর, এবং নন জিআর নং-৫০/২৫ ইং মামলার আসামী কলি আক্তার (৩৫), স্বামী- মনির মিয়া ও মমতাজ বেগম (৫৮), স্বামী- মোস্তফা মিয়া, উভয়ের বাড়ি ভিটি ঝগড়ার চর (টেকপাড়া), থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত সকল আসামীকে থানার হাজতে রাখার পর বিজ্ঞ আদালত, ব্রাহ্মণবাড়িয়ার নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

1

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

2

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

3

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

4

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

5

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

6

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

7

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

8

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

9

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

10

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

11

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

12

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

13

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

14

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

15

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

16

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

17

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

18

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

19

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

20