মোঃ শরিফুল ইসলাম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে কাজিপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি কাজিপুর উপজেলা পার্টি অফিস থেকে শুরু করে পৌর গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে সমানে হাজির হয়। র্যালিকে ঘিরে গোটা উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় পতাকা, দলীয় ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র ও জয়ধ্বনিতে মুখর ছিল চারপাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতারা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন