জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

  


মোঃ আব্দুল কুদ্দুস


পাবনা জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদ মোস্তফা মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসসহ ইউনিয়নের চলমান ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান ও সেবাদান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম কিংবা গাফিলতির সুযোগ নেই। জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান ও সময়ের মধ্যে শেষ করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিসসহ ইউনিয়ন পর্যায়ের সব দপ্তরে সাধারণ মানুষের সেবা যেন হয় হয়রানিমুক্ত ও স্বচ্ছ—সেদিকে বিশেষ নজর দিতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সমাজসেবা অফিসার মো. আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা। পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

1

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

2

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

3

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

4

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

5

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

6

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

7

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

8

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

9

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

10

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

11

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

12

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

13

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

14

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

15

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

16

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

17

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

18

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

19

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

20