জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে ট্রাকে


আবু সায়েম 

পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত — বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক্টর

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে আজ মঙ্গলবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা যায়, সে নিতপুর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতগতির একটি ট্রাক্টর ওই স্কুলছাত্রকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো ট্রাক্টরটি পুড়ে যায়।

খবর পেয়ে পোরশা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, চালককে শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, নিতপুর-কপালি সড়কে অতিরিক্ত গতি ও অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

1

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

2

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

3

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

4

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

5

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

6

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

7

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

8

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

9

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

10

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

11

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

12

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

13

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

14

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

15

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

16

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

17

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

18

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

19

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

20