জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে কবরস্থানের জমিসংক্রান্ত জেরে আওয়ামী লীগ-বিএনপি কর্মীর হামলায় নারীসহ আহত -৩

রায়হান হোসেন।।

লক্ষ্মীপুরের রায়পুর কবরস্থানের জমিসংক্রান্ত জেরে অতর্কিত হামলায় নারীসহ আহত তিনজন হয়েছে।হামলায়  শরিফ (৩৫),ও তার বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা আক্তার (৩৩)শরিফের বোন নাসরিন আক্তার(৩২)  আহত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রায়পুর পৌর ০৯ নং ওয়ার্ড গোলাম রহমান সর্দার বাড়ি শালিসি দরবারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হামলাকারীরা হলেন, একই বাড়ির লিলি কমিশনার (৫৫) লিটন (৩০) মামুন (৩২) কবির রাব্বি জসিমসহ আরো অনেকে। এবং হামলার আগ থেকে তারা আমাদের কে হুমকি-ধমকি দিয়ে আসছে। 
এবিষয় আহত শরিফ বলেন,বিগত কয়েক বছর ধরে পূর্ব হইতে কবরস্থানের জায়গা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিসি দরবার হলেও তারা কারও কথার কর্নপাত করে না। এর আগে লিটন আমার মার উপর ঘরে ঢুকে হামলা করেন। আমাদের মালিকানাধীন সম্পত্তি জোর পূর্বকভাবে জবরদখল করিয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসিতেছে। মালিকানাধীন সম্পত্তি আমাদের অংশ বুঝিয়ে দিতে বললে,তারা আমাদের কে আজ বা কাল বুঝিয়ে দিবে দিচ্ছি বলে কালক্ষেপণ করে আসছে।  
ঘটনার দিন-তারিখ ও সময়ে সালিশি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় জমি মাপার তখন জমি মাপার সময় আমার বোন মোবাইলে ভিডিও করার কারণে তার উপর ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের লিলি কমিশনার, বিএনপির কর্মী মামুন লিটন জসিম এরা সবাই ধারালো অস্ত্র দিয়ে আমার উপর আক্রমণ করেন। আমাকে টেনে হিচড়ে ঘর থেকে বের বেদম মারপিট করেন। এতে আমি আমার বোন নাসরিন আক্তার আমার ভাবি ফাতেমা আক্তার গুরুতরভাবে আহত হই।আমরা সবাই রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসার জন্য ভর্তি আছি।আহত শরিফের বোন বলেন, আওয়ামীলীগের  লিলি কমিশনার কোন সালিশি দরবার মানে না।বিএনপি কর্মী মামুন বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের উপর আক্রমণ করে। এর আগে আমাদের ঘর থেকে প্রায় তিন লক্ষ টাকা নিয়ে যায় মামুন লিটন। এখন আমি আমাদের  পরিবার সবাই নিরাপত্তাহীনতায় ভূগছি। আমরা আমাদের  জমি জবরদখল কারীদের এবং আমার বোন ভাবির মা ও আমার উপর অতর্কিত হামলার বিচার দাবী করছি।
অভিযুক্ত লিলি কমিশনার বলেন ,কিছুদিন আগে আমি ঢাকা ছিলাম মানিক মিয়ার তৃতীয় ছেলে ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং থানা একটি জমি সংক্রান্ত বৈঠকে আমি যেতে পারি না। আমার পক্ষে বাড়ির কিছু লোক যায় আমি সেই বৈঠকে রায় পেয়েছি। কবরস্থানে আমার মেয়ের কবর আছে কিছুদিন পর পর আমার  মেয়ের কবর ভাঙতে যায়। ওই দিন জমি মাপার সময় শরীফের বোন মোবাইলে ভিডিও কেনো করে তাকে জিজ্ঞেস করলে। তার ভাই শরীফ আমার হাতে দা দিয়ে একটি কোপ দিয়ে দৌড় দিয়ে যাওয়ার সময় ফাঁকা একটি ভবনে সাথে ধাক্কা লেগে মাথা ফেটে যায়। 
অভিযুক্ত মামুন সর্দার বলেন, এই সকল অভিযোগ
আমার বিরুদ্ধে মিথ্যা।আমি তাদের কে ভিড়িও করতে নিষেধ করার কারনে আমার উপর আক্রমণ করে। 
এবিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

1

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

2

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

3

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

4

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

5

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

6

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

7

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

8

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

9

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

10

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

11

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

12

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

13

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

14

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

15

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

16

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

17

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

18

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

19

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

20