জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

মুখলেছুররহমান হীরা  
 নেত্রকোনার বারহাট্টায় প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।শনিবার ৩ জানুয়ারী সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাট্য র‍্যালি, আত্ম-অনুসন্ধান,সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও সহায়ক উপকরণ বিতরণ।বর্ণাট্য র‍্যালির পর  সকাল ১১ টায়  উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মোঃ সাজেদুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্পা দত্ত,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকপ্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মুখলেছুর রহমান হীরা, মানবজমিন  বারহাট্টা উপজেলা প্রতিনিধি কৌশিক হাসান মামুন  সহ প্রমুখ। এসময় বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিস থেকে উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন সনাজসেবা থেকে মোট ৫৪ ধরণের সেবা পাওয়া যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্ষুদ্রঋণ।সম্পূর্ণ সুদমুক্ত এই ঋণ নিয়ে চাইলেই অনেকেই সুবিধা নিতে পারে।কিন্তুু অনেক দলের লোকেরাই ঋণ নিয়ে পরবর্তীতে আর সেটা পরিশোধ করেনা।যার কারণে নতুন কোন দলকে ঋণ দেওয়া সম্ভব হয়না।তাই নিজেরা উপকৃত হয়ে যাতে অন্য আরেকজন অসহায়ও উপকৃত হতে পারে সেজন্য ঋণ পরিশোধের মনমানসিকতা রাখতে হবে।

অনুষ্ঠানের শেষের দিকে ৩ টি গ্রামের ৫৫ জনের মধ্যে মোট ১৪ লক্ষ ৫৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং সহায়ক উপকরণ হিসেবে ৭ জন প্রতিবন্ধীর মধ্যে ৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

1

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

2

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

3

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

4

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

5

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

6

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

7

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

8

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

9

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

10

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

11

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

12

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

13

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

14

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

15

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

16

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

17

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

18

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

19

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

20