জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

মোঃ রাতুল হাসান লিমন


আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়ার কথা জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে চুপ করে বসে থাকার সুযোগ নেই এবং উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে।


রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার বিষয়ে তাকে অনুরোধ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলা যদি তার নিজস্ব জায়গায় থাকত, সেটাই হতো সবচেয়ে কাম্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, সাধারণভাবে দুটি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলা সেই দূরত্ব কমাতে ভূমিকা রাখে। এখানে দেখা গেছে তার উল্টো চিত্র।
তিনি আরও বলেন, একটি দেশের খেলোয়াড়কে আগে নিশ্চিত করে পরে রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশের মানুষের মনে আঘাত দিয়েছে। এতে জনমনে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এমন পরিস্থিতিতে সরকারেরও একটি অবস্থান নেওয়া প্রয়োজন। সেই অবস্থান নেওয়ার ক্ষেত্রে আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

1

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

2

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

3

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

4

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

5

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

6

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

7

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

8

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

9

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

10

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

11

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

12

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

13

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

14

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

15

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

16

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

17

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

18

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

19

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

20