মোঃ শরিফুল ইসলাম।।
আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে রাতদিন নিরলসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় জননেতা সেলিম রেজা। ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে আজ সকাল ৭টা থেকে তিনি কাজিপুর উপজেলার ৩ নম্বর গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী সকাল বাজারে সাধারণ জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চলাকালে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পরে তিনি ২ নম্বর চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় বাজারে গিয়ে একইভাবে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। তার এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণতন্ত্রপুনঃপ্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী রাজনীতির বার্তা ছড়িয়ে পড়ছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।
মন্তব্য করুন