Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদেরকেই অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে

  যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন, তাদেরকেই অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

৫ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে তিনি এই মন্তব্য করেন ।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণ একটা উদ্বেগ জনক আচরণ। আইন সবার জন্য সমান হওয়া উচিত । প্রতিটি ব্যক্তি, ধর্ম ও গোত্রের ক্ষেত্রে আইন সমান হবে। আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে আইনের বিভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন। একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়ন বৈধ ঘোষণা করছে। এটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কতটা নিশ্চিত করবে-তা আমাদেরকে নিরাশ করে। নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, পুলিশ থাকার কথা ছিল। প্রশাসন এবং পুলিশ গুলশানের আন্ডারে চলে গিয়েছে -যা খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, আমার এলাকার যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন, শ্রম দিয়েছে, রাস্তায় হরতাল সফল করার জন্য নেমে এসেছে-তাদের কীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। তাদের বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। আমরা দেখেছি, গত ৫ আগস্টের পরে বিএনপিকে যেসব মিডিয়া আগুন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে-সময় এবং ৭১ টেলিভিশনের মালিকদের যখন আমরা দেখি, তারেক জিয়াকে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন-আমি কীভাবে নিই-এটা বিষয় না, বিএনপির যেসব নেতাকর্মী গত দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা কীভাবে নেন, সেটি প্রশ্ন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় দশকে যে সকল মিডিয়া তারেক জিয়াকে মাফিয়া বানাতে চক্রান্ত করেছে। তারাই এখন বিএনপি থেকে এখন বড় বিএনপি হওয়ার চেষ্টা করছে-এটি আশঙ্কাজনক। এভাবে একটি ফ্যাসিস্ট উৎপাদন হয়। ওই সব ব্যবসায়ী, মিডিয়া এবং প্রশাসনের লোকরাই এখন বিএনপির সবচেয়ে কাছের। আমরা চাইব না তারেক জিয়া প্রশাসন, ব্যবসায়ী ও মিডিয়ার এই নেক্সাসে মধ্যে পড়ে যাক ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

1

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

2

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

3

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

4

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

5

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

6

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

7

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

8

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

9

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

10

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

11

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

12

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

13

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

14

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

15

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

16

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

17

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

18

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

19

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

20