জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

আহমদ উল্লাহ  
 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আলেমদের কে জ্ঞানগত শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সমাজে যোগ্যতর ভূমিকা রাখতে হবে। মানুষকে শেখানোর কৌশলগুলো রপ্ত করে সত্যের পথে ও ন্যায়-ইনসাফের পথে ডাকতে হবে। সেবকের গুণ অর্জন করে সমাজকে নেতৃত্ব দিতে হবে।

আজ (শনিবার) চান্দগাঁও এলাকায় এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে এক ওলামা-মাশায়েখ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আল্লাহর পথে আহ্বানকারী দাঈ ইলাল্লাহ হিসেবে যথাযথ ভূমিকা পালন করে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শিশু-যুব-বয়স্ক নির্বিশেষে সবাইকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ করা।

চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালখালী থানার নায়েবে আমির ও চট্টগ্রাম-০৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী, পাচঁলাইশ থানা আমীর মাহবুবুর হাসান রুমী, চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসীম উদ্দিন সরকার, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিয়া হোসাইন শরীফ প্রমুখ।

উক্ত সম্মেলনে স্থানীয় ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

1

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

2

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

3

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

4

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

5

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

6

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

7

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

8

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

9

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

10

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

11

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

12

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

13

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

14

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

15

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

16

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

17

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

18

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

19

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

20